রাস্তায় উল্টে গেল মাছ বোঝাই ট্রাক, মাছ কুড়োতে ব্যস্ত মানুষ!

Wednesday, February 28, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছ বোঝাই ট্রাক। আর ঘটনার পর মাছ কুড়োতে হুড়োহুড়ি পড়লো বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। জানা যায়, মাছ বোঝাই ট্রাকটি অন্ধপ্রদেশ থেকে অসমের দিকে যাচ্ছিল। ট্রাকটি মেন্দাবাড়ি এলাকায় পৌছতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় ট্রাকের চালক ও খালাসি গুরুতরভাবে আহত হন। ট্রাক থেকে সমস্ত মাছ রাস্তায় এসে পড়ে। তারপরই আশেপাশের লোকজন ছুটে এসে নিজেদের ইচ্ছেমত মাছ তুলতে শুরু করেন।এদিকে ট্রাক থেকে বহু মাছ পড়ে যায়। সেই মাছ কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায় বাসিন্দাদের।কয়েকশো মানুষ ভিড় জমান ঘটনাস্থলে। ঘটনায় ট্রাকের চালক ও খালাসি গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator