ফুলবাড়ীরতে এক রাত্রেই ৬ টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য! আতঙ্কে গোটা গ্রাম

Thursday, March 21, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের গঠোমা বাড়িতে এদিন বৃহস্পতিবার রাত্রে ১-২ টি নয় পরপর ৬ টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। গঠমাবাড়ির বাসিন্দা ক্ষিতিস রায় জানান পরপর ছটি বাড়িতে চুরির ঘটনা ঘটে আজ রাত্রে। কারো বাড়ি থেকে সোনা গয়না, কারও বাড়িতে জামাকাপড়, আবার কারো বাড়ি থেকে মোবাইল নিয়ে গেছে চোরের দল। এমনকি আলমারি শোকেস ভেঙে সব লন্ডভন্ড করে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনা নিয়েই এলাকায় আতঙ্কে রয়েছে এলকাবাসিরা। রাত্রে পুলিশের টহল দেওয়া দরকার বলে মনে করেন এলাকার স্থানীয় মানুষ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator