বিডিও'কে ভালো কাজের সংবর্ধনা সমাজসেবীর!

Monday, March 11, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: রাজগঞ্জের বিডিও'কে সংবর্ধনা দিলেন সমাজসেবী দেবাশীষ সরদার, রাজগঞ্জের বিডিওর দায়িত্বভার গ্রহণ করেছেন প্রশান্ত বর্মন। দায়িত্বভার গ্রহণ করার পর থেকে খবরের শিরোনামে প্রশান্ত বর্মন (Prashanta Barman), কখনো দেখা যায় ব্লকের বিভিন্ন দপ্তরে গিয়ে সময়মত কর্মীরা না আসায় ধমক দিতে। কখনো দেখা যায় সামাজিক কাজকর্মার সাথে যুক্ত থাকতে, আবার বিভিন্ন সময় দেখা গিয়েছে মানবিকতার পরিচয় দিতে।

গরিব মেয়ের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে, সেই খবর পেয়ে সমাজসেবী দেবাশীষ সর্দার সোমবার হাজির হয়েছিলেন রাজগঞ্জ বিডিও অফিসে। রাজগঞ্জ বিডিও কে বিশেষভাবে সংবর্ধনা জানায় দেবাশীষ সরদার। ফুলের তোরা ও মোমেন্টো রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনের হাতে তুলে দেয়, সংবর্ধনা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেবাশীষ সরদার জানায় বিডিও সাহেবের কাজ দেখে খুব ভালো লেগেছে, সেই কারনে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। ভবিষ্যতে আরো ভালো কাজ করুক এই আশা রাখবো, সেই কারণেই আজ বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করলাম।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator