রেলের ইলেকট্রিক লাইনে বিভ্রাট! ভোগান্তির শিকার নিত‍্যযাত্রীরা

Monday, March 11, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিভাস দাস, বেলাকোবা: জলপাইগুড়ির বেলাকোবা স্টেশন চত্বরে রেলের ইলেকট্রিক ক লাইনে বিভ্রাট। আর যার জেরেই সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির শিকার হতে হল প‍্যাসেঞ্জার ট্রেনের একাধিক যাত্রীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলাকোবায়।

সূত্রের খবর, সোমবার সকালেই বেলাকোবা স্টেশনের সংলগ্নে রেলের একটি ইলেকট্রিক লাইনে বিভ্রাট ধরা পরে। আর যার জেরেই এই সমস্যা সৃষ্টি হয়। বিভ্রাটের জেরে শিলিগুড়িগামী ডিএমও প‍্যাসেঞ্জার ট্রেন রানীনগর স্টেশনে দাড়িয়ে পরে। প্রায় দু ঘন্টা রানীনগর স্টেশনে দাড়িয়ে থাকে। আর যার ফলেই রানীনগর স্টেশন, বেলাকোবা স্টেশনে সকাল সকাল ভোগান্তির শিকার হতে দেখা যায় কলেজ পড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে নিত‍্য যাত্রীদের। অভিযোগ, কারো কলেজ ক্লাস রয়েছে সময় মতো আসছে না ট্রেন। আবার অনেকের অভিযোগ, জরুরি কাজ রয়েছে অথচ এক ঘন্টা পেরিয়ে গেলেও ট্রনের পাত্তা নেই।

অন‍্যদিকে ঘটনাস্থলে মেরামতের জন‍্য দ্রুত পৌছায় রেলকর্মীরা। প্রায় দু ঘন্টা পর অবশ‍্য ট্রেন চলাচলে স্বাভাবিক হয়। ট্রেনটির জন্য অফিসযাত্রী, কলেজ পড়ুয়া, ব্যবসায়ী সহ প্রত্যেককে ভোগান্তির শিকার হতে হয়। অপেক্ষারত যাত্রী রতন দাস বলেন, ‘সম্প্রতি বৈদ্যুতিক ট্রেনের জন্য বৈদ্যুতিক লাইন হয়েছে। এখন ঝড় নেই, বৃষ্টি নেই তা সত্বেও যদি বৈদ্যুতিক বিভ্রাট হয় তবে বর্ষাকালে কী হবে?’ এই বিষয়ে এডিআরএম এনজেপিকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন ধরেননি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator