জনপ্রিয় ইউটিউবার উজ্জ্বল বর্মন বেলাকোবায়! উদ্বোধন হল "বেলাকোবা ফোন বাজারের"

Friday, March 29, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার উজ্জ্বল বর্মন হাজির বেলাকোবার (Belakoba) মন্থনী এলাকায়। আর তাকে দেখতেই তুমুল ভিড় যুবক-যুবতিদের। সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়লেন প্রায় ৮ থেকে ৮০ সকলেই। বং মিডিয়ার (Bong Media) জনপ্রিয়তার কারণে উজ্জ্বল বর্মন (Ujjal Barman) বর্তমানে উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের কাছে একজন আইকন। বং মিডিয়ার কর্ণধর উজ্জ্বল বর্মন তার নিজস্ব ব্র্যান্ড "ফোন বাজার"-এর বেলাকোবা শাখা কর্ণধার 'বাপ্পা রায়ের' শোরুমে, উদ্বোধনী অনুষ্ঠানে এদিন যোগদান করেন। বিকেল প্রায় ৩:৩০ নাগাদ উজ্জ্বল বর্মন মন্থনির শোরুমে পৌঁছানোর পর-থেকেই তার ভক্তদের ভিড় দেখা গেল চোখে পড়ার মতো।

সেলফি এবং ছবি তোলার জন্য উন্মাদনা ছিল চরমে। উজ্জ্বল বর্মন বলেন, "বেলাকোবা মন্থনি বাজারের পাশে আমাদের ফোন বাজারের (Phone Bajaar) উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আমাদের শোরুমে সাধারণত আমরা উন্নত ভালো মানের মোবাইল ফোন রাখার চেষ্টা করি। প্রায় সব ধরনেরই মোবাইল পাওয়া যাবে আমাদের এই শোরুমে। বেলাকোবায় এবার নিয়ে আমার দুই বার আশা হল। খুব ভালো জায়গা, পরবর্তীতে শুটিংয়ে আসার পরিকল্পনা করছি। এবং এখানে যেহেতু আমাদের নিজস্ব শোরুম হল, সেহেতু প্রায় বেলাকোবায় আশা যাওয়া লেগেই থাকবে।"

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator