লোকসভা নির্বাচনের আগে বাড়তি নজরদারি! ট্রাফিক পয়েন্টে বসছে সিসিটিভি ক্যামেরা

Friday, March 22, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, 22 মার্চ: লোকসভা নির্বাচনের আগে ট্রাফিক পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে এলাকায় বাড়তি নজরদারি চালাতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক হাতিমোরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া রাজগঞ্জের বেলাকোবা বটতলা মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ১৯ জুলাই জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে। সেই নির্বাচন উপলক্ষে বাড়তি নজরদারি রাখতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। এই সিসিটিভি ক্যামেরা দিয়ে জাতীয় সড়কে 24 ঘন্টা নজরদারি করা হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator