ধূপকাঠি তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

Sunday, March 10, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ফুলবাড়ির একটি ধূপকাঠি তৈরীর কারখানায় বিধ্বংসী আগুন।আগুনে পুড়ে ছাই কারখানায় ধুপকাঠি তৈরির মেশিন সহ ধূপকাঠি তৈরির যাবতীয় সামগ্রী। জানা গিয়েছে, রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ এলাকায়।খবর পেয়ে শিলিগুড়ি ও ফুলবাড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার মালিক জানায়, কারখানাটি তিন মাস যাবত বন্ধ ছিল।আজ হঠাৎ কারখানায় আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি।কারখানার ভেতর থেকে আগুন লাগেনি, পাশের একটি ফাঁকা জমি থেকে আগুন লাগতে পারে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator