Facebook Server Down: হটাৎ ফেসবুকের সার্ভার ডাউন! হচ্ছে লগআউট

March 05, 2024
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
ফেসবুক সার্ভার ডাউন। বিশ্বজুড়ে হৈচৈ, প্রায় বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুক এবং ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হতে দেখা যায়। হঠাৎ করেই ফেসবুক ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন (Facebook Instagram Server Down)। এদিন মঙ্গলবার রাত ৯ টার পর এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট (Logout) হয়ে যায়। পরে তারা লগ ইন (Login) করতে গিয়ে সমস্যায় পড়েন।

এদিন মঙ্গলবার রাত প্রায় ৮ টা ৩০ মিনিট থেকে ফেসবুক এবং ইন্সটাগ্রামে শুরু হয় লগআউট এবং লগইন সমস্যা। এই ঘটনা নিয়ে 'X' হ্যান্ডেলে টুইট করেন মেটা সংস্থর  মালিক মার্ক জুকাবার্গ (Mark Zuckerberg), অবশেষে রাত্রী প্রায় ৯ টা ৪৫ নাগাদ ঠিক হতে শুরু করে ফেসবুক (Facebook) এবং ইন্সটাগ্রাম (Instagram) ব্যাহারকারীদের অ্যাকাউন্ট।

প্রসঙ্গত এর আগে ২০২১ সালে ঠিক একই ঘটনা ঘটেছিল যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ (WhatsApp), ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের (Massenger) মতো মেটার (Meta) সমস্ত পরিষেবা একই সাথে ক্ষণিক সময়ের জন্য ডাউন হয়ে গিয়েছিল। সেই ঘটনা নিয়েও শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়।
    Last Updated: 12:08am, March 06, by Anupam Roy        
Advertisement