ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে ফাটাপুকুরের রাস্তা আবরোধ

Saturday, March 09, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ: ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে শনিবার সকাল ১০:৩০ টায় প্রায় এক ঘন্টার জন্য রাস্তা আবরোধ করে বিক্ষোভ দেখালেন ফাটাপুকুর এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। রাজগঞ্জ বাজার থেকে ফাটাপুকুর মোড় পর্যন্ত রাস্তা মেরামতের কাজ চলছে। অভিযোগ, যানবাহন চলাচলের ফলে উড়ন্ত ধুলো কুয়াশার মতো আকার ধারণ করে এলাকাবাসীর জীবনযাত্রা দুর্বিসহ করে তুলেছে।
ঘটনার খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতের কাজ চলছে। এর ফলে ধুলোবালিতে তাদের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও, ধুলোবালির কারণে শ্বাসকষ্ট, চোখ জ্বালাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন এলাকাবাসী। পুলিশ কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ করার আশ্বাস দেন। এরপর ব্যবসায়ীরা রাস্তা অবরোধ তুলে নেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator