রাজগঞ্জের ফকিরা পাড়া এলাকায় অগ্নিকাণ্ড

Monday, March 18, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: পোয়ালের পুঞ্জিতে আগুন। আতঙ্ক ছড়ালো রাজগঞ্জের ফকিরা পাড়া এলাকায়। রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের ফকিরা পাড়া গ্রামে এক পোয়ালের পুঞ্জিতে আগুনের ঘটনা ঘটে। কিন্তু কিভাবে আগুনের ঘটনা ঘটলো তা জানা নেই স্থানীয় মানুষের। স্থানীয় মানুষের নজরে পড়ে পোয়ালের পুঞ্জি থেকে ধোয়া দেখা যাচ্ছে। সাথে সাথে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি, খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে, পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল কেন্দ্রে। খবর পেয়ে ছুটে আসে একটি দমকলের ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। স্থানীয় মানুষরা জানায়, কোনো হতাহতের খবর না থাকলেও দমকল কর্মীরা সময়মতো এসে যদি আগুন নিয়ন্ত্রণে না আনতো তাহলে বড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। কারন পোয়ালের পুঞ্জির পাসে রয়েছে বেস কিছু ঘড়, কিন্তু কিভাবে আগুন লাগল তা জানা নেই কারো। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator