গাজালডোবার রাস্তায় দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, গুরুতর আহত আরো ১!

Wednesday, March 20, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: বছরের প্রথম বৃষ্টি শুরুর সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা গাজলডোবার (Gajoldoba) সংলগ্ন ভালোবাসা মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বুধবার সকাল নাগাদ ফুলবাড়ী থেকে গাজলডোবা যাওয়ার সড়কের ভালোবাসা মোড় সংলগ্ন এলাকায়। একটি ডাম্পার গাজলডোবা থেকে ফুলবাড়ী ফিরছিল এবং তারই অভিমুখী ফুলবাড়ী থেকে গাজোলডোবার উদ্দেশ্যে যাচ্ছিল আরেকটি ডাম্পার। আর সেই দুই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। যার ফলে গুরুতর আহত হয় দুই ডাম্পারের চালক। স্থানীয়দের তৎপরতায় দুই চালককেই আহত অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া। সূত্রের খবর, কর্তব্যরত চিকিৎসকেরা একজনের মৃত্যুর খবর জানায়। আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে হাজির হয় ভোরের আলো থানার পুলিশ, চালকদের পরিচয় এখনও জানা যায়নি। পুরো ঘটনা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator