কবরস্থানে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Saturday, March 09, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কবরস্থানে হঠাৎ আগুন, ঘটনার জন্য ধোঁয়ায় ভরে গেলো এলাকা। এদিন শনিবার বেলা ৩ টা নাগাদ রাজগঞ্জের আকারিগঞ্জ এলাকার একটি কবরস্থানে আগুন দেখা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ ট্রাফিক ওসি সহ রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় দমকলেও, প্রথমত স্থানীয়রা মিলে আগুন নেভানোর কাজ শুরু করে। অনেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, আজ বেলা বিকেল ৩ টি নাগাদ আমাদের কবর স্থানে আগুন দেখা যায়। কি করে আগুন লাগলো তা ঠিক জানা নেই। তবে প্রাথমিক অনুমান, কেউ বা কাহারা বিরি ও সিগারেট খেতে গিয়েই আগুন লাগে। যদিও ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator