অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে এসেই এমন ঘটনা রাজগঞ্জে

Monday, March 04, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
সংবাদদাতা, রাজগঞ্জ, ৩ মার্চ’২৪ : এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জে। জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম ফুলচান্দ ওঁরাও(৪৮)। সেই ব্যাক্তি রাজগঞ্জের ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের খুদিভিটা এলাকার বাসিন্দা ছিলেন। সূত্রের খবর, রবিবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন ব্যক্তি। সেখান থেকে সন্ধ্যায় বাড়িতে এসে শোয়ার ঘরে চলে যান। এরপর অনেকক্ষণ হয়ে গেলেও ব্যক্তি ঘর থেকে না বেরলে পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পান তার ঝুলন্ত দেহ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কি কারণে এমন ঘটনা ঘটালেন ব্যক্তি তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। সোমবার সকালে রাজগঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator