জলপাইগুড়িতে একটি ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী

Monday, March 18, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ির ডিবিসি রোডে একটি বেসরকারী ব্যাংক থেকে প্রায় কয়েক লক্ষ টাকা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এদিন সোমবার। জানা যায়, এদিন ব্যাংকের একটি সংস্থার কর্মীরা ওই টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে জমা করতে এসেছিলেন। সেসময় ব্যাঙ্কে থাকা এক ব্যক্তি সেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। প্রকাশ্যে এভাবে বিপুল পরিমাণ টাকা চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্য পুলিশ আধিকারিকরা। ব্যাংক সহ সংলগ্ন এলাকার সিসি ক্যামেরা খতিয়ে দেখা শুরু করেন তাঁরা। টাকা সংগ্রহ করার ওই সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার দিলিপ রাজভর বলেন, টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে আনা হয়েছিল। ব্যাঙ্ক থেকে সেটা টাকা চুরি হয়ে গিয়েছে। প্রায় কয়েক লক্ষ টাকা ছিল। এই বিষয়ে জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত বলেন, সিসিটিভিতে একজনকে ব্যাগ নিয়ে যেতে দেখা গিয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator