India CAA: দেশ জুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন

Monday, March 11, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অবশেষে দেশজুড়ে কার্যকর হল সিএএ। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ সারা দেশে কার্যকর হল সিএএ। সামনেই লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের আগেই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। বিজ্ঞপ্তি জারির পর দেশজুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act)। আগামীকাল থেকেই সিএএ বিধি কার্যকর। মঙ্গলবার কাল থেকে CAA-নিয়ে করা যাবে আবেদন। বেশ কিছু দিন চলছিল জল্পনা যে লোকসভা নির্বাচনের আগেই সারা দেশে কার্যকর হতে চলেছে। এমনকি বিজেপি নেতারাও সেই ইঙ্গিত দিয়েছিল।

এর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার আগেই সিএএ কার্যকর করার আশ্বাস দেন। আর কিছুদিনের মধ্যেই ঘোষিত হবে লোকসভা নির্বাচনে নির্ঘন্ট তার প্রাক্কালে সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি দিল কেন্দ্রীয় সরকার। ২০১৪ সাল থেকেই বারবার বাংলায় এসে নাগরিকত্ব নিয়ে সরব হয়েছেন নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ। ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA পাস করায় মোদি সরকার। আর এবার ২০২৪ এ সেই আইন কার্যকর করা হল।

এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু,বৌদ্ধ, জৈন,শিখ,পার্সি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান, সে ক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator