জলপাগুড়ি বেসরকারি ব্যাংকের সামনে থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২ সহ টাকাও!

Wednesday, March 20, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ির ডিবিসি রোডের বেসরকারি ব্যাঙ্ক থেকে টাকা ছিনতাই এর ঘটনায় ধৃত দুইজন। ৪৮ ঘন্টার মধ্যেই কেপমারির ঘটনায় দুইজনক গ্রেফতার করায় স্বস্তি ফিরল পুলিশের। উদ্ধার ৫ লক্ষ ৪০০ টাকা। সূূত্রের খবর জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের এক্সিস ব্যাঙ্কের ভেতর থেকে এক সংস্থার টাকার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল এক ব্যক্তি। ধৃতের নাম চন্দন গোয়ালা(৪৯)। তার বাড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ এলাকায়। অন্যজন আরিয়ান কুমার যাদব(২৮)। তার বাড়ি বিহারের কাটিহারের তেজাতোলা এলাকায়। গত ১৮ তারিখ দুপুরে ব্যাঙ্কের ভেতরে টাকা জমা দিতে যাবার সময়ে কেপমারি হয় ২০ লক্ষাধিক টাকা। তদন্তে আসেন খোদ পুলিশ সুপার

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় অপরাধীকে। এরপর পুলিশের টিম চলে যায় বিহারে। বিহারের কাটিহার থেকে চন্দন গোয়ালা ও তার ভাইপো আরিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত জানান তদন্তে নেমে কাটিহারের তেজা তোলার আরয়ানের যাদবের বাড়িতে চন্দন ও আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৫ লক্ষ ৪০০ টাকা। দুষ্কৃতীরা দলে চারজন ছিল পুলিশ বাকি দুইজন দুষ্কৃতীকে ও বাকি টাকা উদ্ধারের চেষ্টা করছে তিনি আরো বলেন ব্যাংক যদি সময় মতো তাদের খবর দিত তাহলে দুষ্কৃতীদের আরো দ্রুত ধরা সম্ভব হতো।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator