Lok Sabha Election 2024: ১৮ তম লোকসভা নির্বাচনের বিস্তারিত তথ্য! - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! Lok Sabha Election 2024: ১৮ তম লোকসভা নির্বাচনের বিস্তারিত তথ্য!

Lok Sabha Election 2024: ১৮ তম লোকসভা নির্বাচনের বিস্তারিত তথ্য!

Saturday, March 16, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
দেশে 18 তম লোকসভা নির্বাচন কবে? কয় দফায় ভোট দেশে? কয় দফায় ভোট বাংলায় জানুন বিস্তারিত! 

  • প্রথম দফা: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ভোট দিনক্ষণ ১৯ এপ্রিল!
দফা ও তারিখরাজ্যআসন
১৯ এপ্রিল (প্রথম দফা)২১১০২
২৬ এপ্রিল (দ্বিতীয় দফা)১৩৮৯
৭ মে (তৃতীয় দফা)১২৯৪
১৩ মে (চতুর্থ দফা)১০৯৬
২০ মে (পঞ্চম দফা)৮৯
২৫ মে (ষষ্ঠ দফা)৫৭
১ জুন (সপ্তম দফা)৫৭
  • বাড়িতে বসেও ভোট দেওয়া যাবে: এবার বাড়িতে বসেও দেওয়া যাবে ভোট, যার নাম দেওয়া হয়েছে Home Voting Process। দেশে এই প্রথমবার লোকসভা ভোটে চালু হচ্ছে এই প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এবারের লোকসভা নির্বাচন থেকে শুরু হবে Home Voting Process। তবে সকলের জন্য নয়, প্রবীণ নাগরিকদের জন্যই এই নিয়ম চালু হচ্ছে। মূলত, ৮৫ বছরের বেশি যাঁদের বয়স বা যাঁদের কোনও শারীরিক সমস্যা রয়েছে (People who have more than 40 percent disability) তাঁদের জন্যই বাড়িতে বসে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন।
  • ২২ রাজ্যে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। ২ দফায় ভোট হবে ৪ রাজ্যে, কর্নাটক, ত্রিপুরা, মণিপুর ও রাজস্থানে। ৩ দফায় ভোট হবে অসম ও ছত্তীসগঢ়ে। ৪ দফায় ভোট ওড়িশা, মধ্য প্রদেশ ও ঝাড়খণ্ডে। ৫ দফায় ভোট মহারাষ্ট্র ও জম্মু-কাশ্মীরে। ৭ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ ও বিহারে।
  • পঞ্চম দফায় নির্বাচন ২৬ এপ্রিল থেকে ২০ মে অবধি। ৪৯ কেন্দ্রে ভোট। ষষ্ঠ দফায় নির্বাচন ৫৭ কেন্দ্রে ভোট। ২৯ এপ্রিল থেকে ২৫ মে অবধি। উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে ভোট। সপ্তম দফায় ভোট ১ জুন। পঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশায় ভোট।
  • তৃতীয় দফায় ভোট ৭ মে।
  • দ্বিতীয় দফায় ভোট ২৬ এপ্রিল।
  • ৭ দফায় লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। 
  • সাত দফায় দেশের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ এপ্রিল। স্ক্রুটিনি ২৬ এপ্রিল। মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ২৯ এপ্রিল। ভোটগণনা ৪ জুন।
  • ২৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন লোকসভা নির্বাচনের সঙ্গেই। বিহার, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, হিমাচলপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ুতে উপনির্বাচন বাকি। যত শূন্যপদ রয়েছে, সবকটি করান হবে। 
  • সাত দফায় ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন।
  • প্রার্থীর বিরুদ্ধে তিনটির বেশি অপরাধ মামলা থাকলে, সংবাদপত্রে তিন বার বিজ্ঞাপন দিতে হবে। অপরাধ মামলা থাকা প্রার্থী কেন বাছাই, জানাতে হবে: রাজীব কুমার।
  • অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের ভোটে ব্যবহার করা যাবে না। এক জায়গায় তিন বছর থাকলে, বদলি করতে হবে অফিসারকে: রাজীব কুমার।
  • প্রার্থীর বিরুদ্ধে তিনটির বেশি অপরাধ মামলা থাকলে, সংবাদপত্রে তিন বার বিজ্ঞাপন দিতে হবে। অপরাধ মামলা থাকা প্রার্থী কেন বাছাই, জানাতে হবে: রাজীব কুমার।
  • এবার প্রথম বার ভোট দিতে চলা ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮৫ লক্ষ। ১৮ থেকে ৩০ বছরের ভোটার সংখ্যা সাড়ে ২১ কোটি
  • দেশে ভোটারের সংখ্যা ৯৭ কোটি, উপমহাদেশের একাধিক দেশের জনসংখ্যাও এত নয়। ভোটকেন্দ্রের সংখ্যা ১০.৫ লক্ষ্য!
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, এই মুহূর্তে দেশে প্রায় ৯৬.৮০ কোটি ভোটার সংখ্যা রয়েছে। নতুন ভোটার প্রায় ১ কোটি ৮০ লক্ষ। যুব ভোটারের (২০-২৯ বছর বয়সি) সংখ্যা ১৯.৭৪ কোটি। এবার ৮৫ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। মোট পুরুষ ভোটার ৪৯.৭০ কোটি। এ বছর মহিলা ভোটার ৪৭.১০ কোটি। তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা প্রায় ৪৮ হাজার। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় সাড়ে ১০ লক্ষ। এ বছর নির্বাচনে ইভিএম ব্যবহার হবে ৫৫ লক্ষ।