Lok Sabha Election 2024 | ৪২ আসনে কোথায় কারা? দেখুন বিস্তারিত!

Sunday, March 10, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
২০২৪-এর লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এদিন রবিবার কোলকাতার জনগর্জন সভামঞ্চ থেকে ৪২ আসনের প্রার্থী ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তারপরেই তাঁদের সাথে নিয়ে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ইতিহাসে এই প্রথমবার। লোকসভা আসনের প্রার্থীদের এক সাথে নিয়ে ব্রিগেডের জনগর্জন সভায় হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৪২ আসনে কারা?

১) কোচবিহার: জগদীশচন্দ্র বসুনিয়া।

২) আলিপুরদুয়ার: প্রকাশ চিকবরাইক।

৩) জলপাইগুড়ি: নির্মলচন্দ্র রায়।

৪) দার্জিলিং: গোপাল লামা।

৫) রায়গঞ্জ: কৃষ্ণ কল্যাণী।

৬) বালুরঘাট: বিপ্লব মিত্র।

৭) মালদা উত্তর: প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়।

৮) মালদা দক্ষিণ: শাহনওয়াজ আলি রেহান।

৯) জঙ্গিপুর: খলিলুর রহমান।

১০) বহরমপুর: ইউসুফ পাঠান।

১১) মুর্শিদাবাদ: আবু তাহের খান।

১২) কৃষ্ণনগর: মহুয়া মৈত্র।

১৩) রানাঘাট: মুকুটমণি অধিকারী।

১৪) বনগাঁ: বিশ্বজিৎ দাস।

১৫) ব্যারাকপুর: পার্থ ভৌমিক।

১৬) দমদম: সৌগত রায়।

১৭) বারাসত: কাকলি ঘোষ দস্তিদার।

১৮) বসিরহাট: হাজি নুরুল ইসলাম।

১৯) জয়নগর: প্রতিমা মণ্ডল।

২০) মথুরাপুর: বাপি হালদার।

২১) ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২২) যাদবপুর: সায়নী ঘোষ।

২৩) কলকাতা দক্ষিণ: মালা রায়।

২৪) কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়।

২৫) হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়।

২৬) উলুবেড়িয়া: সাজদা আহমেদ।

২৭) শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

২৮) হুগলি: রচনা বন্দ্যোপাধ্যায়।

২৯) আরামবাগ: মিতালি বাগ।

৩০) তমলুক: দেবাংশু ভট্টাচার্য।

৩১) কাঁথি: উত্তম বারিক।

৩২) ঘাটাল: দেব। (দীপক অধিকারী)।

৩৩) ঝাড়গ্রাম: কালীপদ সোরেন।

৩৪) মেদিনীপুর: জুন মালিয়া।

৩৫) পুরুলিয়া: শান্তিরাম মাহাতো।

৩৬) বাঁকুড়া: অরূপ চক্রবর্তী।

৩৭) বিষ্ণুপুর: সুজাতা মণ্ডল খাঁ।

৩৮) বর্ধমান পূর্ব: শর্মিলা সরকার।

৩৯) বর্ধমান-দুর্গাপুর: কীর্তি আজাদ।

৪০) আসানসোল: শত্রুঘ্ন সিনহা।

৪১) বোলপুর: অসিতকুমার মাল।

৪২) বীরভূম: শতাব্দী রায়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator