চা বাগানে লোকসভা নির্বাচনের প্রচার সারলেন কোন প্রার্থী? দেখুন বিস্তারিত

Monday, March 18, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সি. পি. আই. (এম.) প্রার্থী দেবরাজ বর্মনের (Devaraj Barman) সমর্থনে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অধিন ভান্ডিগুড়ি চা বাগানে শ্রমিকদের মধ্যে নিবিড় প্রচার। এদিন প্রচারে বেরিয়ে বাম প্রার্থী অভিযোগের সুরে বলেন, কেন্দ্র কিংবা রাজ্য, কেউ কথা রাখেনি! চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু হয়নি, জমির পাট্টার নামে পাঁচ ডেসিমেল জমি দিয়ে কর্পোরেটদের হাতে চা বাগান তুলে দিতে চাইছে রাজ্য সরকার। ২০১৪ সালে বিজেপি বলেছিল বন্ধ চা বাগান অধিগ্রহণ করে চালু করবে। উত্তরবঙ্গের একটি বাগানোও অধিগ্রহণ হয়নি। কেন্দ্র ও রাজ্য দুই সরকার প্রতারণা করেছে, তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে চা শ্রমিকরা। চা শ্রমিকদের আওয়াজ সংসদে পৌঁছে দেওয়ার আশ্বাসে বাম প্রার্থী দেবরাজ বর্মন জলপাইগুড়ির বিভিন্ন চা বাগানে প্রচার শুরু।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator