Jalpaiguri Storm: রাতেই জলপাইগুড়িতে মমতা বন্দোপধ্যায়!

Sunday, March 31, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
উত্তরবঙ্গের বাগডোগরা পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), জলপাইগুড়িতে ঝড়বৃষ্টিতে আহতদের দেখতে রাতেই হাসপাতালের পথে। এদিন রাতে বিশেষ বিমানে বাগডোগরা (Bagdogra) বিমানবন্দরে এসে পৌঁছোন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে জলপাইগুড়ি (Jalpaiguri) পৌঁছান তিনি। বাগডোগরায়  মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমি প্রথমে জলপাইগুড়ি যাচ্ছি। ভয়াবহ ঝড়টা খুব ক্ষণিকের জন্য এসেছিল। ক্ষতি কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ারেও (Alipurduar) হয়েছে। তবে জলপাইগুড়িতে পাঁচজন মারা গেছে। রাজ্য সরকার পাশে আছে। এখন যেহেতু এমসিসি চলছে, তাই প্রশাসন যা করার করবে। প্রশাসনের তরফে দুর্গতদের সব রকম ভাবে সাহায্য করা হবে।

পরিস্থিতি খতিয়ে দেখতে রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Super Specialty Hospital) আহতদের দেখতে যাওয়ার আগে গোশালায় মৃত অনিমা বর্মণের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ময়নাগুড়ির ত্রাণ শিবিরে থাকা দুর্গতদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। অনিমা বর্মণের বাড়ি থেকে কালীতলা রোডে আরেক মৃত দ্বিজেন্দ্র নারায়ণ সরকারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। দুই পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। আশ্বাস দেন, প্রশাসন পাশে আছে। সেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী পৌঁছে যান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই আহতরা ভর্তি রয়েছেন। আহতদের দেখে তাদের সাথে কথা বলে বাইরে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, ‘ঝড়ের (Storm) যা তাণ্ডব দেখলাম, তা দেখে নিজেই শিউরে উঠছি’, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে আছে বলে জানান তিনি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator