কিডনির অসুখে আক্রান্ত মোহাম্মদ আলিম! সাহায্যে আর্জি পরিবারের

Thursday, March 14, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
যেই মানুষটা পরিবারের জন্য আয় করতো! যে মানুষটা পরিবারের একমাত্র উপর্জনের সাহারা ছিল, সেই মানুষটাই এখন কিডনির জটিল রোগে আক্রান্ত। রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গি সংলগ্ন অধিকার পল্লীর বাসিন্দা মোহাম্মদ আলিম, পরিবারে রয়েছে অসুস্থ বৃদ্ধ মা, বউ এবং দুই ছোট সন্তান! পরিবারের দায়ভার ছিল যার ওপর! সেই মানুষটাই প্রায় তিন মাস থেকে ভুকছে কিডনির অসুখে। এখন যে করেই হোক সংসার তো চলাতেই হবে। তাই সংসার চালাতে রাজমিস্ত্রি কাজ বেরিয়ে পড়েছেন আলীবের বউ। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। এই পরিস্থিতিতে সাহায্যের আর্জি জানালেন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে প্রায় মাস তিনকে আগে অসুস্থ হয়ে পড়েন আলীম। চিকিৎসার করে জানতে পারেন তার দুটি কিডনি খারাপ হয়েছে। চিকিৎসা করতে প্রয়োজন প্রচুর অর্থের। কিভাবে চিকিৎসার অর্থ জোগার করবেন তা ভেবে রাতের ঘুম উড়েছে পরিবারটির। আলীমের স্ত্রী সালমা খাতুন বলেন, প্রায় তিনমাস আগে হঠাৎই স্বামী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার পর জানতে পারি তার দুটো কিডনি খারাপ হয়ে গেছে।

স্বামী অসুস্থ হওয়ার পর কোন কাজ করতে পারছে না। আমি কোনরকম দিনমুজুরের কাজ করে সংসার চালাচ্ছি। প্রথমে কিছুদিন ডায়ালাইসিস করার পর এখন অর্থের অভাবে তাও বন্ধ হয়ে আছে। বাইরে নিয়ে গিয়ে কিডনি পরিবর্তন করার কথা বলেছেন চিকিৎসকেরা।এর জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। স্বামীকে সুস্থ করে তুলতে সাহায্যের আবেদন জানান তিনি। কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন 90649-21541 এই নম্বরে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator