নির্দলীয় পঞ্চায়েত সহ তিনশত কর্মী তৃণমূলে যোগ, আরও যোগের আভাস বিধায়কের

Friday, March 29, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরেই তৃণমূল যোগ দিলেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মালি পাড়া বুথের নির্দল পঞ্চায়েত সদস‍্যা মাধবী রায় সহ প্রায় সাড়ে তিনশো কর্মী। এদিন বিধায়কের নিজ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান দিলেন তারা। যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে ওই নির্দলীয় পঞ্চায়েত সদস‍্যা তৃণমূলেই ছিল। বিধায়ক খগেশ্বর রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভুল বোঝাবুঝির জন্যই উনি নির্দলীয় হয়ে দাড়িয়েছে। পরে তৃণমূলে যোগের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু দেখছে না বলে বিধায়কের বক্তব্য। পাশাপাশি ভবিষ্যতে তার বিধানসভার বিন্নাগুড়ি এবং সন্ন‍্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের আরও কিছু পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ার আভাসও দেন বিধায়ক।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator