খবরটি শুনুন
অডিও সংস্করণ
চৈত্রের কালবৈশাখীতে ঝড়ে (Storm) তছনছ হয়ে গেল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত ৪ (চার) জনের মৃত্যু হয়েছে। জখম প্রচুর। বেলা প্রায় সাড়ে ৩ টে নাগাদ জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় ঝড় শুরু হয়। কিছুক্ষণের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুড়ি সদর ব্লকের বেশ কিছু এলাকা। একের পর এক গাছ উপড়ে পড়েছে। মাটিতে মিশে গিয়েছে একের পর এক বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। জেলাজুড়ে ঝড়ের তাণ্ডব চললেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি (Jalpaiguri) শহর ও ময়নাগুড়ির (Maynaguri) বার্নিশ এলাকায় বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি। ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। বহু গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। চার জনের মৃত্যু হয়েছে বলেও খবর।
রবিবার জলপাইগুড়ির ঝড়ের একটি ভিডিয়ো ভাইরাল (Viral) হয় সামাজিক মাধ্যমে, যেই ভিডিওটিতে দেখা গিয়েছে "দানবের মতো এগিয়ে আসছে ঝুল কালো ঘূর্ণিঝড়। তার ছোঁয়ায় ছিটকে যাচ্ছে বাড়ির চাল গাছে, ছোট খাট গাড়ি কাগজের মতো উড়ে যাচ্ছে।" রবিবার সেই ভিডিয়ো দেখে আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড় আর যা-ই হোক, কালবৈশাখী নয়। বরং ‘মিনি টর্নেডো (Mini Tornado)’ হতে পারে।
