আপনাদের চোর বললে - পাল্টা বলুন তোরা মহা চোর! বিজেপি পালিয়ে যাবে, প্রচারে তৃণমূল প্রার্থী!

Sunday, March 17, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
"আপনাদের চোর বললে আপনারা মাথা নিচু করে থাকবেন না। ওদের পালটা বলুন তোরা মহা চোর। দেখবেন বিজেপি পালিয়ে গেছে।" কর্মী সভায় এসে তৃনমূল কর্মীদের উদ্দেশ্যে ভাষণ রাখলেন তৃনমূল প্রার্থী।
অনুপম রায়, রাজগঞ্জ: গতকাল ভোট ঘোষনার পর , এদিন রবিবার বোদাগঞ্জের ভ্রামরি দেবী মন্দিরে পুজো দিয়ে রাজগঞ্জ (Rajganj) বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার কার্য শুরু করেন জলপাইগুড়ি (Jalpaiguri) লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় (Nirmal Chandra Roy)। এদিন পুজো দিয়েই তৃণমূল প্রার্থী প্রথমে চলে আসেন পাতকাটা এলাকায় প্রচারে তারপর আসেন বেলাকোবায় (Belakoba)। বেলাকোবার বিভিন্ন এলাকায় প্রচার কার্য সেড়ে তিনি চলে যান টাকিমারি-চর এলাকায়। সেখানেই একটি কর্মীদের নিয়ে সভাতে বক্তব্য দিতে দেখা যায় প্রার্থীকে। আর সেইখানেই প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় (Dr. Nirmal Chandra Roy) কর্মীদের উদ্দেশ্যে বলেন এবারের ভোট আপনার অধিকার আদায়ের ভোট। আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। বিজেপি (BJP) কর্মীরা আপনার কাছে এসে যদি বলে তৃনমূল (TMC) চোর। তখন আপনারা মাথা নিচু করে থাকবেন না। উলটে তাদের আপনারা বলবেন বিজেপি মহা চোর। আর দেখবেন তৎক্ষণাৎ ওরা পালিয়ে যাবে।

এরপর টাকিমারিতে প্রচার কার্য সেরে আসেন বিন্নগুরি অঞ্চলে, সেখানে কর্মী এবং তৃণমূলের নেতৃত্বদের সাথে পরিচয় পর্ব সেরে প্রার্থীকে দেখা যায় 'বাদ্যযন্ত্র দোতারা' বাজিয়ে গান করতে। আর গানের সুরে-সুর মেলান, কর্মী থেকে রাজগঞ্জ বিধায়ক খগেস্বর রায়'ও। পাশাপাশি করেন প্রচারের দেওয়াল লিখনও!

এদিন জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মানুষ ভীষণ ভাবে উৎসাহী। নির্বাচনের ফলাফলে আমরা অনেকটাই ভালো হবে। মানুষের থেকে ভালো সাড়া পাচ্ছি, মানুষ এগিয়ে আসছেন। আমি নমস্কার করলে তারাও নমস্কার জানাচ্ছেন। এবং তাদের হাসি মুখ দেখে আমাদের সবার মুখ হাসিতে ভর্তি হয়ে যাচ্ছে। বোদাগঞ্জের ভ্রামরি দেবী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে রাজগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছি। প্রার্থী শুধু আমি নই, সকলেই প্রার্থী। এটা গণতান্ত্রিক দেশ, এখানে আমরা সবাই রাজা, রাজা এবং প্রজার মধ্যে যদি ফারাক থাকে তাহলে তো সেই জমিদারি চলবে, যেটা আমরা বার বার বলছি, "কেন্দ্রীয় সরকার যে জমিদারি টা চালাচ্ছে", জমিদারের কাছে তো কেউ ঘেঁষতে পারছে না, এটা আমাদের মা মাটি মানুষের সরকার! এটা বুঝতে হবে, আমরা সবাই এখানে মাটির মানুষ, আসলে প্রার্থী সবাই।

উল্লেখ্য, উপনির্বাচনে জয়ী হয়ে ধূপগুড়ির বিধায়ক (Dhupguri MLA) হন তিনি। এবার লোকসভা নির্বাচনে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator