WB Police Constable Recruitment 2024: মাধ্যমিক পাশেই মহিলা ও পুরুষ উভয়ের রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ!

Tuesday, March 05, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। এবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হল (West Bengal Police Constable Recruitment 2024)। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ৭ মার্চ থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া চলবে এক মাস ধরে। শেষ হবে ৫ এপ্রিল। রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট অপশনে গেলেই দেখা যাবে নোটিসটি। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১০,২৫৫টি।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন। আবেদনকারীকে ০১/০১/২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। মোট শূন্যপদ রয়েছে ১০২৫৫ টি। এর মধ্যে পুরুষ কনস্টেবলদের মোট পদের সংখ্যা ৭২২৮ ও মহিলা কনস্টেবলদের জন্য মোট পদের সংখ্যা ৩০২৭। আবেদন কারীকে বাংলা লিখতে,পড়তে ও বলতে জানতে হবে। কালিম্পং ও দার্জিলিং জেলার হিল সাব ডিভিশনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। তাদের জন্য ১৯৬১ সালের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট প্রযোজ্য হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator