লোকসভা নির্বাচনের আগে রাজগঞ্জে ফের তৃণমূলে যোগদান করলো ৫০ টি পরিবার

Saturday, April 13, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো ৫০ টি পরিবার। শুক্রবার রাতে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গধেয়াগছ এলাকায় পঞ্চায়েত সদস্য জাকের হোসেনের নেতৃত্বে যোগদান সভা ও পথ সভা করা হয়। এদিন রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার কান্তি দত্ত ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুদ্দিন আহমেদের হাত ধরে ৫০ টি পরিবার অর্থ্যাৎ প্রায় ২০০ জন বিভিন্ন দলের কর্মী সমর্থক যোগদান করেন।

রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তুষার কান্তি দত্ত বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে নির্দল হয়ে লড়াই করা মস্তাকিন মহম্মদ সহ ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদানে করলো। লোকসভা নির্বাচনের আগে এই যোগদান দলের অনেকটাই শক্তি বৃদ্ধি হল।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator