বেলাকোবায় বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় করলেন রোড শো

Saturday, April 13, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবায় মিছিল করে ভোটের প্রচার সারলেন বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়। এদিন শনিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রাজগঞ্জ বিধানসভার বেলাকোবা এলাকায় ঢাক, ঢোল বাজিয়ে প্রচারে সারেন জয়ন্ত কুমার রায়। বেলাকোবার বিবেকানন্দ মোড় থেকে মিছিল করে বেলাকোবার বিভিন্ন এলাকায় প্রচার ও জনসংযোগ করেন তিনি। এদিনে এই মিছিলে বহু কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। এই বিষয়ে জয়ন্ত কুমার রায় বলেন, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের খুব ভাল সাড়া মিলছে। বিপুল ভোটে আমরা জয়লাভ করব। গতবারের তুলনায় এবার ভোটের মার্জিন অনেকটাই বাড়বে বলে আশাবাদী তিনি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator