এ কেমন ঘটনা? একসঙ্গে ছয় সন্তান প্রসব করলেন পাকিস্তানি মহিলা

Sunday, April 21, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অবস্তব এক ঘটনা ঘটলো পাকিস্থানে! একটি বা দু’টি নয়, একসঙ্গে ছয় সন্তান প্রসব করলেন পাকিস্তানের এক মহিলা। সুত্রের খবর অনুযায়ী, জিনাত ওয়াহিদ নামের ওই মহিলা গত ১৯ এপ্রিল চার পুত্র এবং দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ছয় সন্তানকে একসঙ্গে পেয়ে স্বভাবতই আনন্দে আত্মহারা জিনাতের পরিবার।

জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা ওঠার পরই জিনাতকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। বর্তমানে মা এবং ছয় সন্তানের সকলেই সুস্থ আছে। চিকিৎসকরা জানিয়েছেন, সদ্যোজাতদের ইনকিউবিটরে (Incubator) রাখা হলেও প্রত্যেকে সুস্থ আছে। অস্ত্রোপচারের সময় বেশ কিছু সমস্যা হলেও তা সামলে নেওয়া হয়। জিনাত ও তাঁর সন্তানদের পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে বলে খবর। হাসপাতালের সুপার জানিয়েছেন, একসঙ্গে এত সন্তানের জন্ম দেওয়ার ঘটনা খুবই বিরল (Rare)। ৪৫ লক্ষের মধ্যে এক জনের এরম হয়। এটি একটি বড় সাফল্য।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator