লোকসভা নির্বাচনে কাকে সমর্থন করবেন KSDC?

Tuesday, April 09, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলকে সমর্থ না করলেও ঘুড়িয়ে বিজেপি'কে সমর্থ করার ইঙ্গিত কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির। মঙ্গলবার এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা। এদিন রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগছ এলাকার রাস মেলা ময়দানে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পক্ষ থেকে, এক বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হাসিবুল, মনোরঞ্জন রায়, অজিত রায়, বিমল রায় সহ অনেকে। সেই বৈঠকে গ্রামের স্থানীয় বাসিন্দাদেরও উপস্থিত লক্ষ করা গিয়েছে।

বৈঠক শেষে মোহাম্মদ হাসিবুল জানায় নির্বাচনে কামতাপুর ডিমান্ড কমিটির পক্ষ থেকে শাসক দলকে কোন ভাবে সমর্থ করা হবে না। এর কারন উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস। সেই কারণে তৃণমূল কংগ্রেসের সাথে নেই আমরা। অন্যদিকে বিজেপির প্রসঙ্গে জানায় বর্তমানে আমরা বিজেপি কে সমর্থ্য না করলেও উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের জন্য কেন্দ্র সিদ্ধান্ত নিতে পারবে। আর সেই কারনে কেন্দ্রীয় সরকারের পাশে থাকলেও আমাদের চিপ জীবন সিংহ এর সিদ্ধান্তর উপর আমরা রয়েছি। জীবন সিংহ যা সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে নেব।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator