গ্রামের নির্বাচনী প্রচারে একাধিক মহিলা!

Friday, April 12, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
গ্রামের নির্বাচনী প্রচারে একাধিক মহিলা, সভাতে এত সংখ্যক মহিলা দেখে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্বরা। এদিন শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ (Rajganj) ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারী গজ গ্রামে জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে, এক গ্রামসভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে একাধিক মহিলা উপস্থিত হওয়ায় খুশি তৃণমূল নেতৃত্বরা। গ্রাম সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সমিজু উদ্দিন আহমেদ, তুষার দত্ত সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা।

সভা শেষে সমিজুউদ্দিন আহমেদ জানায় জলপাইগুড়ি (Jalpauguri) লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের (Nirmal Chandra Roy) সমর্থনে গ্রাম সভা অনুষ্ঠিত হলো। সেই সভাতে গ্রামের মহিলারা উপস্থিত হয়েছিল। এর কারন মনে করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষীর ভান্ডার প্রকল্পে সব থেকে সুবিধা পাচ্ছে গ্রামের মহিলারা। আর সেই কারণে গ্রামের মহিলারা দিদির পাশে রয়েছে। গ্রাম সভাতে এত সংখ্যক মহিলা আশায় সকলে খুশি। সভাতে মহিলাদের কাছে আরো জানতে চাওয়া হল কি কি প্রয়োজন রয়েছে বলুন। গ্রামের মানুসের পাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রয়েছে। আর সেই কারণে রাজ্যজুড়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষ উপকৃত হচ্ছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator