হঠাৎ দুই বছরের জন্য বন্ধ হয়ে গেল রাজগঞ্জের এই সেতু!

Tuesday, April 02, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জের সাহুডাঙ্গী ক্যানেলের সেতু বন্ধ থাকবে প্রায় দুই বছর। জানা গিয়েছে, গতকাল সোমবার থেকে সেতুর পূর্ণ-নির্মাণ করার কাজ শুরু হয়েছে, যার জেরেই বন্ধ করে দেওয়া হয়েছে সেই সেতুটি। এদিকে সেতু বন্ধের ফলে সমস্যায় স্থানীয় নাগরিক থেকে ব্যবসায়ী সহ গাড়ি চালকেরা। কেনেল মোড় থেকে প্রায় ২কিলোমিটারের মধ্যে রয়েছে হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয় সহ সাহুডাঙ্গী বাজার। ব্রিজ বন্ধ হওয়ার কারণে স্কুল পড়ুয়াদের স্কুলে যেতে এবং বিভিন্ন এলাকা থেকে যাত্রীদের প্রায় ৭ কিলোমিটার ঘুরে সাহুডাঙ্গি বাজারে যেতে হচ্ছে।

তবে এই ব্রিজ শুধু এই এলাকার জন্যই নয়, বেলাকোবা আমবাড়ি বিভিন্ন এলাকা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার হয়ে থাকে। ফলে তাদেরও অনেকটাই হয়রানির স্বীকার হতে হবে বলে জানান স্থানীয়রা। তবে একদিকে যেমন কিছুদিনের অসুবিধে ঠিক ওপর দিকে সেই সেটাই পূর্ণ- নির্মল হলে সুবিধা হবে স্থানীয় থেকে ভারী যানবাহন চালকদের। এই বিষয়ে জলপাইগুড়ি, পূর্ত দপ্তরের এক আধিকারিক জানান, এই ব্রিজ টি পুনরায় নতুন করে নির্মাণ করতে সময় লাগবে প্রায় দু’বছর। পূর্ত দপ্তরে তহবিল থেকে ব্রিজ পূর্ণনিমান হচ্ছে তিস্তা ক্যানেলের উপরে। প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই সেতুটি। সেতুর অ্যাপ্রোচ রোড মিলে লম্বা প্রায় ৭৫ মিটার, চওড়া হবে ১০ মিটারের মতো। তবে আমরা চেষ্টা করব যাতে দু বছরের আগেই কাজ শেষ করা যায়। সোমবার থেকে কাজ শুরু করা হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator