লোকসভা নির্বাচনের আগে রাজগঞ্জে শক্তিবৃদ্ধি তৃণমূলের

Tuesday, April 02, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো ১৬০টি পরিবার। লোকসভা নির্বাচনের আগে শক্তিবৃদ্ধি তৃণমূলের। এদিন মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লালস্কুল বালাবাড়ি এলাকায় যোগদান সভা ও পথসভা করা হয়। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে ১৬০টি পরিবার অর্থ্যাৎ প্রায় ৪৮০ জন তৃণমূলে যোগদান করেন। এদিন যোগদানের সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার দত্ত, সন্ন্যাসীকাটা অঞ্চল সভাপতি রৌশন হাবিব, গ্রামপঞ্চায়েতের প্রধান রুবা খানুম, রনবীর মজুমদার, সুনীল সরকার সহ অন্যান্যরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator