‘বিজেপি ক্ষমতায় এলে চালু হবে অন্নপূর্ণা যোজনা’- রাজগঞ্জে বললেন শুভেন্দু অধিকারী

Wednesday, April 10, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
‘বিজেপি ক্ষমতায় এলে চালু হবে অন্নপূর্ণা যোজনা’- রাজগঞ্জে বললেন শুভেন্দু অধিকারী, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তিন হাজার টাকা করে দেওয়া হবে, নির্বাচনী জনসভায় এসে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার জলপাইগুড়ি জেলা বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে রাজগঞ্জের তারঘেরা মাঠে নির্বাচনী জনসভা করেন শুভেন্দু অধিকারী। এদিন প্রথমে জলপাইগুড়ির মালবাজারে জনসভা করে আমবাড়িতে জনসভা করেন। এই জনসভা থেকেই বিরোধীদের নিশানা করেন শুভেন্দু অধিকারী। এদিন আমবাড়ির এই জনসভায় সন্দেশখালির মহিলারা আসেন।তারাও বক্তব্য রাখেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator