জাতীয় খেলায় সোনা জয়ী হলেন জলপাইগুড়ির রাজগঞ্জের মেয়ে প্রিয়াঙ্কা রায়

Thursday, May 30, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

সোনা জয় করে বাড়ি ফিরলেন জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জের মেয়ে প্রিয়াঙ্কা রায় (Priyanka Roy)। ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 এ সোনা জয় করলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের প্রিয়ঙ্কা রায়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ (Rajganj) ব্লকের পানিকউরী গ্রাম পঞ্চায়েতের চান্দারবাড়ি গ্রামের বাসিন্দা নুরজান রায় পেশায় রাজমিস্ত্রি। তার বড় মেয়ে প্রিয়াঙ্কা রায় নবম শ্রেণীর ছাত্রী, ছোটবেলা থেকে কিক বক্সিং খেলায় পারদর্শী। বেশ কয়েকবার ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল খেলতে বাইরে গিয়েছিলেন। গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পেয়েছিল।

এবার পুনেতে (Pune) ২১ থেকে ২৬ তারিখ ন্যাশনাল কিকবক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সেই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলা থেকে অংশগ্রহণ করেছিল একমাত্র প্রিয়াঙ্কা রায়। কিক বক্সিংয়ে গোল্ড পেয়েছে। সোনা (Gold) জয় করে বাড়ি ফিরলেন প্রিয়াঙ্কা বৃহস্পতিবার সকালে। এবার লক্ষ্য ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। স্বপ্ন রয়েছে অলিম্পিকে যাওয়ার। কিন্তু বাধা আর্থিক সমস্যা। এর কারন বাবা সামান্য রাজমিস্ত্রির কাজ করে সংসার চালায়। খেলা সরঞ্জাম কিনে দিতে হিমশিম খেতে হয়। এই বিষয়ে প্রিয়ঙ্কা রায় জানায় পুনেতে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড পেয়েছি। আমার এরপর লক্ষ্য ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা ও অলিম্পিকে অংশগ্রহণ করা। কিন্তু সেই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক সরঞ্জামের প্রয়োজন।

অন্যদিকে প্রিয়াঙ্কা রায়ের বাবা সুজেন রায় জানায় খুব ভালো লাগছে মেয়েদের সাফল্যে। ইন্টারন্যাশনাল কিক বক্সিং প্রতিযোগিতায় গোল্ড পেয়েছে মেয়ে। ভবিষ্যতে অলিম্পিকে অংশগ্রহণ করতে চায়। সরকারিভাবে কিছু সাহায্য পেলে পূরণ হবে। সামান্য রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতে হয় আমাকে। বক্সিং এর সরঞ্জাম কিনে দিতে সম্ভব হয়ে ওঠেনা। সেই কারণেই সরকারি ভাবে সাহায্য পেলে প্রিয়ঙ্কা অলিম্পিকে সুযোগ পাবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator