অভাবের সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজরকাড়া সাফল্য রাজগঞ্জের দীপজয় এর

Friday, May 03, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ: মাধ্যমিকে নজরকাড়া নম্বর পেয়ে পাস রাজগঞ্জের দীপজয় সরকারের। তার মোট প্রাপ্ত নম্বর ৬৬৪। আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছে তার। রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের স্কুল পাড়ার বাসিন্দা মিঠুন সরকার ও দীপা সরকারের ছেলে দীপজয়। সে রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ছাত্র। মিঠুন বাবুর একছেলে ও স্ত্রীকে নিয়ে তাদের সংসার। এক মেয়ে ছিলো তার বিয়ে দিয়ে দিয়েছেন। মিঠুন বাবু এক কারখানায় কাজ করতেন দীর্ঘদিন থেকে অসুস্থ থাকার পর সেই কাজও বাদ দিয়েছেন তিনি। তার স্ত্রী দীপা সরকার রাজগঞ্জ বাজারে ছোট্ট একটি দর্জির দোকান করে যে সামান্য কিছু উপার্জনের হয় তা দিয়ে ছেলের পড়াশোনা ও সংসার চলে তাদের।

দীপজয় সরকার বলেন, ভালো নাম্বার নিয়ে পাশ করে খুব ভালো লাগছে। সাইন্স নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছি। ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে । মা অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা করাচ্ছেন ও সংসার চালাচ্ছেন। তাই সরকারি ভাবে কেও বা কোনো বেসরকারি সংস্থা যদি সাহায্য করে তাহলে আমার এই স্বপ্ন পূরণ করতে পারবো। যদি সরকারি ভাবো কোনো সাহায্য পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হবে। তাই সাহায্যের আর্জি জানিয়েছে পরিবারটি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator