হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। ঘটনা ঘিরে রণক্ষেত্র পরিবেশ রাজগঞ্জের নধাবাড়ি এলাকায়

Friday, May 17, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, রাজগঞ্জ: হাতির হানায় প্রাণ গেল প্রায় ২৩ বছরের এক মহিলার। ঘটনা ঘিরে রণক্ষেত্র পরিবেশ রাজগঞ্জ (Rajganj) ব্লকের মান্তাদাড়ি (Mantadari) অঞ্চলের নধাবারি এলাকায়। ঘটনার পর ভাঙচুর হয় বন দফতরের গাড়ি। বৈকন্ঠপুর ফরেস্টের মরিঙাঝড়া (Moringa Jhora) সংলগ্ন নধাবাড়ী এলাকায় জঙ্গলের ভেতর জ্বালানি কাঠ আনতে গিয়ে, হাতির (Elephant) পায়ে পদবিষ্ট হয়ে মৃত্যু হয় মহিলার। মৃত সেই মহিলার নাম বিউটি রায় (23)। জানা যায় ওই এলাকারি বাসিন্দা বিউটি রায় জঙ্গলপথে জ্বালানি কাঠ আনতে গিয়েছিলেন। হঠাৎই পিছন থেকে একটি হাতি টেনে হিচরে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল সৃষ্টি হয় এলাকায়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ (Bhorer Alo police station) ও বেলাকোবার (Belakoba) রেঞ্জের বন দফতরের একাধিক আধিকারিক সহ বন কর্মীরা। উত্তপ্ত খ্রুধ জনতা বন দফতরের ওপর চড়াও হয়। শুরু হয় বন দফতর ও এলাকাবাসীর সঙ্গে বচসা, এবং বচসা থেকে শুরু হয় হাতাহাতির মতো উত্বপ্তকর পরিস্থিতি। প্রাণ অনেক সময় পর মৃত সেই মহিলার দেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এদিকে বৈকুন্ঠপুর ডিভিশনের এডিএফও মঞ্জুলা তীরকি জানান আমাদের দুটো গাড়ি ভাঙচুর হয় এবং চারজন কর্মী সামান্য আঘাত পান। সরকারিভাবে ক্ষতিপূরণ হিসাবে বনদপ্তর থেকে আর্থিক সহযোগিতা করা হবে ওই পরিবারকে, এবং মৃত মহিলার পরিবারের একজনকে বন বিভাগের ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হবে। আর এই ঘটনা ঘিরে যেমন থমথমে পরিবেশ তেমনি শোকের ছায়া এলাকায়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator