গরমে শান্তি পেতে তিস্তা ক্যানেলে স্নান করতে নেমেই ঘটলো বিপত্তি

Wednesday, May 29, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি সংলঙ্গ তিস্তা ক্যানেলে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি কাঞ্চনবাড়ি তিস্তা ক্যানেলে। মৃত সেই ব্যক্তির নাম গণেশ সরকা বয়স আনুমানিক ৩৫। ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলার জয়নগর কলোনির বাসিন্দা ছিলেন সেই ব্যক্তি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর নাগাদ ফুলবাড়ির তিস্তা ক্যানেলে স্নান করতে যান গণেশ সরকার। সেইসময় তিস্তার জলে তলিয়ে যান তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এনজেপি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দুঘণ্টা পর ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্তে পুলিশ।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator