ফেইসবুকে প্রেম, তারপর সোজা ব্রাজিলের ম্যানুয়েলা ভালোবাসার টানে পৌঁছলেন বিয়ের পিঁড়িতে

Saturday, June 22, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনেকেরই মুখে এখন প্রায়ই শোনা যায়, এযুগের ভালোবাসার (Love) কোনো গ্যারান্টি নেই! শুধু বলেই তাই নয়! ঘটে যেতে দেখা গিয়েছে নানান প্রেম বিচ্ছেদের ঘটনা। তবে এবার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য সুদূর ব্রাজিল থেকে নদীয়ায় হাজির হল ম্যানুয়েলা অলভেস দ্য সিলভা (Manuela Olves de Silva)

ব্রাজিল থেকে এসে বসলেন বিয়ের পিড়িতে। পরনে লাল বেনারসি, গায়ে সোনার গয়না, মাথাল লাল চেলি ও মুকুট, এক্কেবারে বাঙালি নববধূর সাজ। তবে এই সাজে নবদ্বীপের পাত্র কার্তিক মণ্ডলের সঙ্গে বিয়ের (Marriage) পিঁড়িতে বসলেন তিনি।

ব্রাজিলিয়ান সুন্দরী ম্যানুয়েলা অলভেস দ্য সিলভা। ভাবছেন তো ম্যানুয়েলা কীভাবে হঠাৎ কার্তিক মণ্ডলের পাত্রী হলেন? কিভাবেই বা তাদের ভিন্ন দেশের মানুষের সঙ্গে হইলো পরিচয়? আসুন তাহলে তাঁদের গল্প বলা যাক…।

জানা যায়, বাংলার নদীয়া (Nadia - West Bengal) জেলার নবদ্বীপের বাসিন্দা কার্তিক মণ্ডলের সঙ্গে ম্যানুয়েলা অলভেস দ্য সিলভার আলাপ হয় ফেসবুকে। তাও নাকি আবার প্রায় বছর ছয় আগে। মেসেঞ্জারে তাঁদের টুকটাক কথাবার্তা চলত। ক্রমশ তাঁদের মানসিক বন্ধন গাঢ় হয়। ক্রমে পরস্পরের প্রেমে পড়ে যান কার্তিক-ম্যানুয়েলা (Kartik-Manuela)। একসময় ব্রাজিলিয়ান এই রমনী ঠিক করে ফেলেন নিজের ভালোবাসার মানুষের সঙ্গেই ভারতে এসে সংসার করবেন। প্রথমে তাই সুদূর ব্রাজিল থেকে ম্যানুয়েলা জামাইষষ্ঠীর আগের দিন এসে হাজির হয়েছিলেন কার্তিক দিল্লির ভাড়া বাড়িতে। পরে সেখান থেকে তিনি পৌঁছোন নবদ্বীপের (Nabadwip) ফরাসডাঙার টিনের চালের বাড়িতে।

এরপর শুক্রবার শুভলগ্নে বাঙালি রীতিনীতি মেনেই সাতপাকে ঘুরলেন কার্তিক ও ম্যানুয়েলা। যদিও ইতিমধ্যেই বাংলা ভাষাটা অল্পবিস্তর রপ্ত করে নিয়েছেন ব্রাজিলের (Brazil) ম্যানুয়েলা অলভেস দ্য সিলভা। এই বিয়েতে তিনি খুশি বলেছেন জানিয়েছেন। এদিকে কার্তিক-ম্যানুয়েলার এই বিয়েতে অমত হয়নি দুই পরিবারেরও। কার্তিকের পরিবারের তরফে ব্রাজিলে ম্যানুয়েলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা তাঁদের মেয়ের ইচ্ছাতেই সম্মতি প্রকাশ করেছেন বলেই জানা গিয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator