আমবাড়ি সাহুডাঙ্গি রাজ্য সড়কে এক সপ্তাহ চলবে না ডাম্পার

Friday, June 21, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
সাহুডাঙ্গী (Sahudangi) আমবাড়ী রাজ্য সড়কের বেহাল অবস্থা। রাস্তা দিয়ে অনিয়ন্ত্রিত ডাম্পার সহ ভারি গাড়ি চলার ফলে ভয়ংকর দুর্ঘটনা প্রবণ হয়ে ওঠে। ফলে বৃহস্পতিবার আমবাড়ি অঞ্চল মোড়ে এলাকাবাসী পথ অবরোধ করে। ছুটে আসে পুলিস প্রশাসন। এলাকাবাসীর সাথে কথা দেয় নিজেদের মধ্যে বসে আলোচনা করেই তবেই এই রাস্তায় ডাম্পার সহ অন্যান্য ভারি গাড়ি চলাচল হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কথামতো শুক্রবার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে বৈঠক হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন আমবাড়ি ফাঁড়ির ওসি হিরু কান্তি সরকার, নাওয়াপাড়া ট্রাফিক ওসি বুদ্ধ তামাং , গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ, ডাম্পার অ্যাসোসিয়েশনের সদস্য, পিডব্লিউ ডি, এজেন্সির প্রতিনিধি সহ আমবাড়ি (Ambari) শুচিন্তক এলাকাবাসী। এই বৈঠক শেষে প্রধান সমিজুউদ্দিন আহমেদ বলেন ,শুক্রবার বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী এক সপ্তাহ এই রাস্তা দিয়ে ডাম্পারসহ ভাড়ি গাড়ি বন্ধ থাকবে এবং পি.ডাবলু.ডি ও এজেন্সির লোক এই এক সপ্তাহের মধ্যেই এই রাস্তা চলার উপযোগী করে দেবে। আর এই রাস্তা চলার উপযোগী হলেই চলমান সমস্যার সমাধান হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator