গাজলডোবার তিস্তার গেটে ভাসলো হাতির একটি দল! - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! গাজলডোবার তিস্তার গেটে ভাসলো হাতির একটি দল!

গাজলডোবার তিস্তার গেটে ভাসলো হাতির একটি দল!

Wednesday, June 19, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
তিস্তার জলে ভেসে গেল হাতির শাবক সহ প্রায় কয়েকটি হাতি। জলপাইগুড়ির (Jalpaiguri) গাজোলডোবার ঘটনা। পাহাড়ে তুমুল বৃষ্টি সেই জলের স্রোত তিস্তায় আর সেই তিস্তায় ভাসতে ভাসতে এসে গাজলডোবার লকগেটে এসে আটকে যায় প্রায় কয়েকটি হাতি। হাতিগুলি প্রথমত জলের স্রোতে হাবুডুবু খেতে থাকে। রাত তখন ১১ টা, যখন জলদাপারার ঐতিহ্যবাহী হলং বন বাংলোয় আগুনের ঘটনায় শোরগোল ঠিক তখনই ঘটে এই ঘটনা! হাতিগুলি জলে হাবুডুবু খেতে থাকে এবং শুরু করে চিৎকার। সেই হাতিগুলির চিৎকারের শব্দ শুনে স্থানীয়দের এবং ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করা মানুষের নজরে আসে।

তারাই খবর দেয় বনদপ্তর এবং গাজলডোবার (Gajoldoba) গেটের দায়িত্বে থাকা কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছায় বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোপা রেঞ্জ এবং তারঘেরা রেঞ্জ। বন দফতরের পক্ষ থেকে প্রথমেই ক্যানেলের লকগেট খুলে জলের পরিমাণ কমিয়ে দেওয়া হয় এবং দীর্ঘ ক্ষণ চেষ্টার পরে অবশেষে হস্তিশাবকটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা।

এবং পরবর্তীতে তিস্তায় অনেক জলের স্রোত থাকার কারণে কোনো উপায় খুঁজে না পেয়ে লকগেট খুলে দিয়ে হাতিগুলিকে গেট পার করে দেওয়া হয়। কারণ জলের স্রোত তিস্তার গেটের আগের প্রান্তে থাকলেও গেটের পরের অংশে তা অনেকটাই কম। জানা যায় প্রায় বেশকয়েকটি হাতির একটি দল তিস্তা বাঁধের উপর দিয়ে জঙ্গলের দিকে ফিরছিল, সেই সময় কোনভাবে কয়েকটি হাতি পা হড়কে নদীতে পরে যায়। তীব্র জলস্রোতে ভেসে এসে গাজলডোবা তিস্তার লকগেটে এসে আটকে যায় হাতিগুলি। তবে কয়টি হাতি তিস্তায় ভেসে আসে সেই খবর এখনও পরিষ্কার নয়।