সারেগামাপা'র মঞ্চে গান গেয়ে মাতিয়ে তুললেন, বেলাকোবার জমজ দুই ভাই!

Monday, June 03, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, বেলাকোবা: জি বাংলা সারেগামাপা রিয়্যালিটি শো’তে অসাধারণ পারফরম্যান্স বেলাকোবার দুই জমজ ভাইয়ের। রাজগঞ্জের বেলাকোবার দুই জমজ ভাই, সায়নজিৎ ও তুষাণজিৎ, জনপ্রিয় গানের রিয়্যালিটি শো-তে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সকলের মন জয় করেছেন। টিভির পর্দায় তাদের মিষ্টি কণ্ঠস্বর ও আত্মবিশ্বাসী মঞ্চ উপস্থিতি দেখে পরিবার ও এলাকাবাসীরা আপ্লুত। বেলাকোবা বাবুপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ দে ও রুপালি দে সরকারের এই দুই ছেলে মেগা অডিশনের প্রথম রাউন্ডে গান গাওয়ার সুযোগ পেয়েছেন। টিভির পর্দায় তাদের দেখে গর্বিত সকলেই।

সায়নজিৎ ও তুষাণজিৎ জানান, "খুব ভালো লাগছে। কোচবিহারে প্রথম অডিশন দিয়েছিলাম। তারপর আরও পাঁচ বার অডিশন দিয়ে আমরা টিভির প্রথম রাউন্ডে আসতে পেরেছি। খুব ভালো লাগছে। আমরা আশাবাদী আগামী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবো। সকলের আশির্বাদে এগিয়ে যেতে পারবো বলে আশা প্রকাশ করেন তারা।" এই দুই ভাইয়ের এই অসাধারণ সাফল্যে গর্বিত স্থানীয়রা। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছেন সকলেই।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator