Prime Minister: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

Sunday, June 09, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী (MODI 3.0)। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসন পেয়েছে। একক সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ২৭২টি আসন। বিজেপি তা না পেলেও তাদের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৩টি আসন পেয়েছে। যার ফলে এনডিএ-ই সরকার গঠন করতে চলেছে।

জহরলাল নেহরু ছাড়া ভারতের আর কোনও প্রধানমন্ত্রীর টানা তিন বার শপথ নেওয়ার কৃতিত্ব নেই। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচন্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ প্রমুখেরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বলিউডের তারকাও, শাখরুখ খান, অক্ষয় কুমার, চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator