গ্রামবাসীদের রাতের ঘুম উড়ল অঘটনের আগেই! তবে রক্ষে

Friday, June 21, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ভয়ানক বন্যা মুখি পরিস্থিতি থেকে রক্ষা পেল গাজলডোবা সংলগ্ন প্রায় বেশ কয়েকটি গ্রাম। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্তারদাড়ি গ্রাম পঞ্চায়েতের গাজলডোবা সংলগ্ন ১৮ নং মিলন পল্লী এলাকায়। গত কয়েকদিন ধরেই অনবরত পাহাড় ও সমতলে বৃষ্টির ফলে তিস্তা নদীর জল বেড়ে যাওয়ার কারণে ১৮ নং মিলন পল্লীর এলাকার তিস্তা নদীর মূল বাঁধ ভাঙ্গতে শুরু করে। গ্রামবাসীরা তিস্তা নদীর জলের পরিস্থিতি লক্ষ করতে গেলে, বাঁধের ভাঙ্গন চোখে পড়ে। আর যা দেখে আতঙ্কের মধ্যে পড়ে যায় গ্রামবাসীরা। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তড়িঘড়ি সেচ দপ্তরের পক্ষ থেকে মেরামতের কাজ শুরু করে।

স্থানীয় বাসিন্দারা জানান বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ দেখতে পান তিস্তা নদীর বাঁধের ভাঙ্গন শুরু হয়েছে। আর এতেই দুশ্চিন্তায় পড়ে যায় গ্রামের মানুষেরা। কখন বাঁধ ভেঙে যায় এই ভয়ে গোটা গ্রামের মানুষ মনে ভয় নিয়ে বাঁধের উপরেই রাত কাটান। পরবর্তীতে ঘটনার খবর দেওয়া হয় সেচ দপ্তরে। খবর পেয়ে তড়িঘড়ি সেচ দপ্তরে আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন, বাঁধের অবস্থা দেখে তড়িঘড়ি রাত প্রায় এগারোটা নাগাদ বৃষ্টির মধ্যেই বাঁধ মেরামতের কাজ শুরু করেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator