রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বদলি হলেন কালিম্পং'এ

Friday, June 14, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কয়েক মাসের মধ্যেই বদলি রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মণ (BDO Prashanta Barman) বদলি হয়ে যাচ্ছেন কালিম্পং। কালিম্পং জেলার পেডংয়ে বিডিও হিসেবে বদলি হলেন তিনি। তাঁর জায়গায় রাজগঞ্জের নতুন বিডিও হিসেবে যোগ দেবেন বাঁকুড়া থেকে সঞ্জয় মালাকার। এদিন শুক্রবার (Rajganj) প্রায় দুপুরে নবান্ন থেকে একটি বদলির নির্দেশিকা জারি হয়। নির্দেশিকা অনুযায়ী এই তিন আধিকারিকের বদলির নির্দেশিকা রয়েছে সেখানে। প্রায় গত পঞ্চায়েত নির্বাচনের আগে রাজগঞ্জের তৎকালীন বিডিও পঙ্কজ কোনারের বদলি হয়েছিল। সেই জগর দায়িত্ব পেয়েছিলেন সাবেক কালচিনির বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মন।

রাজগঞ্জ ব্লকে আসার পরেই বারবার খবরের শিরোনামে এসেছেন তিনি। কখনও স্কুল, সরকারি অফিসে না বলেই হানা দিয়েছেন তিনি। কখনও আবার কাজে গাফিলতির অভিযোগে সরকারি কর্মীদের ধমক খেতে হয়েছে তাঁর কাছে। অনেক সময় আবার সমাজের বিভিন্ন মানুষকে সাহায্য করতে তাঁদের বাড়িতেও সটান হাজির হয়েছেন এই বিতর্কিত আধিকারিক। এবার তাঁকেও সরে যেতে হল এখন থেকে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator