ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ির রাঙাপানিতে!

Monday, June 17, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ি (Siliguri) মহকুমার রাঙাপানিতে। জানা গিয়েছে এদিন সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP) ছেড়ে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjungha Express) রাঙাপানি ক্রসিংয়ের কাছে ধীরে চলছিল, হঠাৎই সেই সময়, পেছন থেকে একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে বলেই জানা যাচ্ছে। যার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের বেশকয়েকটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে। দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিক স্পষ্ট নয় তবে রেলওয়ে বোর্ডের সিইও জয়া বর্মা সিনহা জানিয়েছেন, দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন মালগাড়ির চালক এবং অ্যাসিসট্যান্ট লোকো পাইলট। মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের। সার্বিকভাবে রেলের তিনজন কর্মীর মৃত্যু হয়েছে। পাঁচজন যাত্রী প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে মালগাড়ির লোকোপাইলট ঘটনাস্থলেই মারা যান। ইঞ্জিনের মধ্যে আটকে থাকেন তিনি। ঘটনার পরই রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছান। ধীরে ধীরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনডিআরএফ, এসডিআরএফ এসে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলও। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকা ঘটনাস্থলে হাজির হন। ৫০ এর বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়। আহতদের একে একে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। আহত এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। রেলের তরফেও আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। জখমদের জন্য আড়াই লক্ষ এবং সামান্য় আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator