ফের বড় অঘটন ঘটল উত্তরবঙ্গে! ভস্মীভূত জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বন বাংলো! - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ফের বড় অঘটন ঘটল উত্তরবঙ্গে! ভস্মীভূত জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বন বাংলো!

ফের বড় অঘটন ঘটল উত্তরবঙ্গে! ভস্মীভূত জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বন বাংলো!

Tuesday, June 18, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
🔻 June 19, 2024 12:05 AM   |   LIVE Ended 

ঘটনাস্থলে হাজির হয় তিনটি দমকলের ইঞ্জিন!

জানা যায় এদিন মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে প্রায় গোটা বাংলোকে। দমকলের তিনটি ইঞ্জিন মাদারিহাট থেকে যায়। কিন্তু ততক্ষণে দাউ দাউ করে জ্বলে গিয়েছে গোটা বাংলো। অগ্নিকাণ্ড চলাকালীন উপস্থিত বাংলোর কর্মীরা অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানো চেষ্টা করলেও তাতে খুব একটা কাজ হয়নি।

🔻 June 18, 2024 11:45 PM   

কিভাবে আগুন লাগলো তা এখনও পরিষ্কার নয়!

উত্তরবঙ্গের বন বাংলো মানেই জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো ছিল পর্যটকদের প্রথম পছন্দের । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর অত্যন্ত প্রিয় জায়গা ছিল এই হলং বাংলো। ফি-বারই গ্রীষ্মকালে কিছুদিন এখানে গিয়ে থাকতেন জ্যোতিবাবু। তারপর থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে এই বাংলো। কিন্তু কীভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এখনও পর্যন্ত কারণ জানা যায়নি৷ আগুন লাগার কারণ হিসাবে ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা জানান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। শর্ট সার্কিটের ফলে আগুন না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

🔻 June 18, 2024 11:35 PM    

প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল!

জানা গিয়েছে, গত ১৬ জুন থেকে উত্তরবঙ্গের সব ক'টি জাতীয় উদ্যান ও জঙ্গলের ভিতরে থাকা বন বাংলোগুলিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ এই বাংলোতে কেউ ছিল কি না, তা জানা যায়নি। 


🔻 June 18, 2024 11:21 PM   |   EXCLUSIVE 

হটাৎ আগুন জলদাপারার ঐতিহ্যবাহী হলং বন বাংলোয়!

পুড়ে ছাই হয়ে গেল জলদাপারার (Jaldapara) ঐতিহ্যবাহী হলং বন বাংলো। মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের এই ঐতিহ্যবাহী বন বাংলোয় হঠাৎ আগুন লেগে যায়৷ দাউ দাউ করে জ্বলতে থাকে ঐতিহ্যবাহী হলং বন বাংলো৷