দুর্ঘটনার ভয়ানক স্মৃতিকে পেছনে রেখে ফের ট্রেন ছুটল রাঙাপানি দিয়ে!

Tuesday, June 18, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
গতকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর প্রথম ট্রেন চলল রাঙাপানি এলাকা দিয়ে। এদিন মঙ্গলবার সকালে ডাউন লাইনে কামাখ্যা-গান্ধিধাম এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে সফলভাবে। সোমবার শিলিগুড়ির রাঙাপানি এলাকার নিজবাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৫০ জন যাত্রী। জানা গিয়েছে তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর।

একই লাইনে দুটি ট্রেন কীভাবে চলে এল, তার তদন্তের যেমন দাবি উঠেছে, পাশাপাশি কবচ সিস্টেম ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে এলএইচবি কোচের দাবিও উঠেছে। উত্তরবঙ্গ বাসীর চোখে ভেসে ওঠে এখনও ভয়ানক সেই ২০২২ এ ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনার চিত্র। অপরদিকে গত বছর ওডিশার বালাসোরে করোমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯০ জনেরও বেশি লোক নিহত হয়েছিলেন। সেই বিপর্যয়ের এক বছর পর ফের বড় দুর্ঘটনা ঘটল উত্তরবঙ্গে। একের পর এক দুর্ঘটনায় মুখ পড়েছে রেলের।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator