বেলাকোবা পুলিশ ফাঁড়ির সামনেই বিক্ষোভ দেখিয়ে ‘গণতন্ত্র বাঁচাও দিবস’ পালন করলো বিজেপি!

Sunday, July 21, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিজেপির রাজ্য নেতৃত্ব আজকের এই দিন তথা এই একুশে জুলাই রাজ্যের সকল থানায় বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে “গণতন্ত্র বাঁচাও দিবস” পালনের ঘোষণা করেন। সেইমত রাজ্যের বিভিন্ন থানার পাশাপাশি আজ রাজগঞ্জ থানার অধীনস্থ। বেলাকোবা পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গণতন্ত্র বাঁচাও দিবস পালন করেন। এই বিষয়ে বিজেপির কিষান মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি নকুল দাস জানান রাজ্য সরকার সাধারণ মানুষদের উপর যে নির্মমভাবে অত্যাচার করছেন তার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে গণতন্ত্র বাঁচাও দিবস পালন করা হচ্ছে। এই কারণে অন্যান্য জায়গার পাশাপাশি বেলাকোবা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভে সামিল হয়েছি আমরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator