তিন বন্ধু মিলে স্নান করতে নেমে, তিস্তার জলে তলিয়ে গেল এক বন্ধু

Monday, July 22, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
File Image @khabarbanga
নিপানিয়ার তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে তলিয়ে গেল এক বন্ধু। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা নাগাদ রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকার তিস্তা নদীতে।

জানা গিয়েছে তিস্তার জলে তলিয়ে যাওয়া সেই যুবকের নাম রাজ রায়। বয়স ১৮ বছর। তার বাড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল প্রায় দুপুরে তিন বন্ধু মিলে স্কুটি নিয়ে বৈকন্ঠপুর জঙ্গল লাগোআ গাজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায় ঘুরতে আসে। এবং বিকেলে তিন বন্ধু মিলে তিস্তার জলের স্নান করতে নামে। সেইসময় তাদের মধ্যে থাকা রাজ রায় তিস্তার জলে হটাৎ তলিয়ে যায়। এদিকে বাকি দুই বন্ধুর চিৎকার শুনে সেখানকার স্থানীয়রা ছুটে আসেন।

ঘটনার খবর যায় পরিবার এবং ভোরের আলো থানার পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের সদস্য ও ভোরের আলো থানার পুলিশ। পুলিশ গতকাল রাত থকেই সেই যুবকের খোঁজ শুরু করেন। আজ সোমবার সকাল থেকেও যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ, তবে এই খবর আপডেট হওয়ার সময় প্রযন্ত রাজ রায়ের কোনো খোজ পাওয়া যায়নি। খোঁজ চলছে....
                  Last Update at: 2:40pm (IST)                  

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator