প্রায় ৪৫ কেজি ওজনের বাঘা আড় মাছ পেয়ে অবাক সকলেই!

Saturday, July 20, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
প্রায় ৪৫ কেজি ওজনের বাঘা আড় মাছ পেয়ে অবাক সকলেই। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী মহানন্দা নদীতে জালে ধরা পড়লো প্রায় ৪০ কেজি ওজনের বাঘা আড় মাছ। বিশালাকার মাছ ধরা পড়ার খবর চাউর হতেই সেই মাছ দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। অনেকেই এতবড় মাছ দেখে অবাক দৃষ্টিতে দেখেন।

জানা গিয়েছে, ফুলবাড়ির বাসিন্দা বসিরুদ্দিন মহম্মদ প্রতিদিনের মত মাছ ধরার জন্য মহানন্দা নদীতে জাল পাতেন। এদিন শনিবার সকালে সেই জালে দেখতে পান প্রায় ৪০ কেজি ওজনের এই বাঘা আড় মাছটি ধরা পরেছে।পরে সেই মাছটিকে ফুলবাড়ি মাছের বাজারে নিয়ে গিয়ে কিলো দরে বিক্রি করা হয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator